ভাসানী বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

2015মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

বিভাগের চেয়ারম্যান মনির মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন ও প্রক্টর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুল আলম মিয়া নবীনদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের উদ্যোগে মঙ্গলবার বিভাগের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G