কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indian productযশোরের শার্শা সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে ভারত সীমান্তবর্তী হাড়িখালী গ্রাম থেকে এসব জিনিস জব্দ করা হয়।

বিজিবি জানায়, বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য বাংলাদেশে ঢুকছে এমন খবরের ভিত্তিতে শার্শার হাড়িখালী গ্রামে অভিযান চালায় বিজিবি।

এ সময় চোরাকারবারীদের দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা আট লাখ পিস ক্যান্সারের ট্যাবলেট ও ৪৫০ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা মালামালগুলো পরবর্তীতে কাস্টমস শাখায় জমা দেওয়া হবে।

প্রতিক্ষণ /এডি/মনির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G