রাবি শিক্ষক ড. শফিউল হত্যা: এক নারী আটক

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ১২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

20150306110808_Safiulরাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম লিলন হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে নাসরিন আক্তার রেশমাকে আটক করেছে । নগরীর মেহেরচন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি) ইফতেখায়ের আলাম জানান, রেশমা ড. একেএম শফিউল ইসলাম হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ঠিকাদার আব্দুস সামাদ পিন্টুর স্ত্রী।

রেশমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। হত্যার কিছুদিন আগে রেশমার সঙ্গে ড. শফিউলের বাকবিন্ডা হয়। সেই থেকে এ হত্যাকান্ডের সঙ্গে রেশমার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করে আসছিল গোয়েন্দা পুলিশ।

শিক্ষক হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব রাজশাহী ও ঢাকা থেকে ছয়জনকে গ্রেফতার করে। তারা র‌্যাবের কাছে এ হত্যার দায় স্বীকার করেন।

তবে নভেম্বরে ছয়জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকার করে তারা। ফলে নতুন কোনো তথ্যই উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ৬ জনের মধ্যে রেশমার স্বামী আব্দুস সালাম পিন্টুও ছিলেন।

এর আগে, ২০১৪ সালের ১৫ নভেম্বর রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম লিলন।

প্রতিক্ষণ/এডি/সাহিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G