জাবিতে ছাত্রদলের ধর্মঘট
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা চারদিনের ধর্মঘট শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হয়েছে, চলবে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এবং আটককৃত ছাত্রদল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। এছাড়া তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/রবি
























