প্রাথমিক গণিতের কোর্স ‘শিক্ষক ডট কমে’

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150309125901_image_120332_0.pngবাংলায় অনলাইনে মুক্তজ্ঞানের মেলা ‘শিক্ষক ডট কমে’ শুরু হয়েছে প্রাথমিক গণিতের কোর্স। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি পরিচালনা করছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

প্রাথমিক গণিত কোর্সের বিষয়বস্তুতে রয়েছে- সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা, সংখ্যা পাতনের বিভিন্ন পদ্ধতি, সাধারণ চার নিয়ম, মৌলিক সংখ্যার ধারণা, মৌলিক সংখ্যা চেনার উপায়, লসাগু/গসাগু, গাণিতিক প্রতীক ও বাক্য, সাধারণ ও দশমিক ভগ্নাংশ, ঐকিক নিয়ম ইত্যাদি। জাতীয় কারিকুলামের পাঠ্যক্রম অনুসরণ করা হলেও ক্রমটি অনুসরণ করা হচ্ছে না বলে জানান কোর্স পরিচালক।

এই কোর্সের ভিডিও লেকচারগুলো শিক্ষক ডট কমের (http://goo.gl/b1OCMa) ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এছাড়া পাঠ্যক্রমের সহায়ক প্রাথমিক গণিতের বিষয়বস্তুর ওপর লেখা প্রকাশ করা হচ্ছে মুনির হাসানের নিজস্ব ওয়েবসাইটে (http://munirhasan.com)।

ইতিমধ্যে ১৯টি লেকচার প্রকাশিত হয়েছে। এই কোর্স শেষে মুনির হাসান জ্যামিতির এবং ষষ্ঠ শ্রেণির গণিতের কোর্স চালু করবেন বলে জানিয়েছেন। এই কোর্স সম্পর্কে আরো জানা যাবে http://goo.gl/HkCZjM এই ঠিকানায়। কোর্সটি সবার জন্য উন্মুক্ত।

পঞ্চম শ্রেণির উপযোগী প্রাথমিক গণিতের এই কোর্স শুরু করা হয়েছে একেবারে প্রাথমিক বিষয়াবলী দিয়ে। ফলে অন্যরাও সমভাবে উপকৃত হবে বলে মনে করছেন কোর্সের পরিচালক।

প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G