বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৭:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

josoreযশোর-সাতক্ষীরা মাহসড়কের শার্শায় পরিবহনের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-সাতক্ষীরা মাহসড়কের যশোরের শার্শা উপজেলার জামতলামবিল ফ্যাক্টরির সামনে এদুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহন শার্শার বাগআঁচড়ার জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে নাভারণমুখী এক মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে এক নারী ও দুই পুরুষ বাসের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়ে। বাসচালক তাদের রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগলে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/নাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G