পুলিশ পাহারায় সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৬ অপরাহ্ণ

busজেলা প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

অবরোধের ১১তম দিনে পুলিশ পাহারায় সিরাজগঞ্জ-ঢাকা  আভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

জেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ (১৬ জানুয়ারি) সকাল থেকে বাস চলাচল শুরু হয়।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে গতকাল বিকেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় অবরোধ চলাকালে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হওয়া বাসের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের।

সকাল থেকে পুলিশ প্রহরায় ২০/৩০টি বাস ঢাকার দিকে ছেড়ে গেছে বলে জানিয়েছে পরিবহন নেতারা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সকাল থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বেশ কিছু বাস সিরাজগঞ্জ থেকে ঢাকার দিকে যেতে দেখিছি।

প্রতিক্ষণ/এডি/সিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G