টাইগারদের জয়ে খুবিতে বিজয় মিছিল

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৫:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

Khulna-universityক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অসাধারণ জয় করে বিশ্বকাপ মিশনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল ইংল্যান্ড বধের পর শুরু হয় খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) বিজয় মিছিল।

টাইগারদের জয়ের পরপরই তাৎক্ষনিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল খান জাহান আলী হল ও খান বাহাদুর আহসানউল্লাহ হল থেকে পৃথক পৃথম মিছিল বের হয়ে সেল্ট্রাল লাইব্রেরী প্রাঙ্গনে একত্রিত হয় এবং পরে হাদী চত্ত্বর-মেইন গেট-গল্লামাড়ি রাস্তায় আনন্দ মিছিল শেষ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এসে এর সমাপ্তি টানা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আরো একটি আনন্দ মিছিল বের হয়। এই আনন্দ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়। সবাই নেচে-গেয়ে উল্লাসে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G