রাজশাহীতে পরিবহণ ধর্মঘটের ডাক

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৭:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dharmaghatরাজশাহী জেলায় বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে অনিদিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী জেলা মোটরমালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

ঘুষ দাবিসহ নানান অনিয়মের প্রতিবাদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে জেলা মোটরমালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।

এসব দুর্নীতিবাজ পুলিশদের প্রতাহার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব আলী অভিযোগ করেন, গত ১ মার্চ ভোরে শিরোইল বাস টারমিনালে দুর্বৃত্তরা হানিফ পরিবহনের দুইটি বাস পুড়িয়ে দেয়।

এ ঘটনায় হানিফ পরিবহনের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিজের ইচ্ছামতো মামলা করেছে। যেখানে দৈনিক যুগান্তরের সাংবাদিক আনু মোস্তফাসহ অনেক নিরাপদ মানুষকে মামলায় জড়িয়েছে।

তাছাড়া মামলায় হানিফ পরিবহনের নাম এবং পরিবহন নং দেয়ার অনুরোধ করলে ওসি আলমগীর হোসেন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার আগের দিন বাস শ্রমিকের এক ছেলেকে আটক করে বাস পোড়ানো মামলায় জড়িয়ে দেয়।

এদিকে শাহ মখদুম থানার ওসির বিরুদ্ধে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক বলেন, ‘তার দুই শ্রমিক রহিম ও মাইনুলকে সোমবার পুলিশ আটক করে নির্যাতন চালায়। তাদের ছাড়িয়ে নিতে গেলে পুলিশ মোটা অংকের ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় শ্রমিকদের নির্যাতন চালায় শাহ মখদুম থানা পুলিশ।

প্রতিক্ষণ /এডি/নিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G