রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ রোববার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকার ফল রোববার প্রকাশ করা হবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম মনির স্বক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিলিজ স্লিপের ফল এসএমএসের মাধ্যমে বিকেল ৪টা থেকে জানা যাবে।
মোবাইলে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে NU স্পেস ATHN স্পেস Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এছাড়া রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকেও ফল জানা যাবে।
প্রতিক্ষণ /এডি/রাহাত
























