নওগাঁয় সংঘর্ষে এক জনের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

pak39038_0নওগাঁর আত্রাই উপজেলার পৈশাওতা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রেজাউন নবী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এঘটনায় সালেকুল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রেজাউন নবী পৈশাওতা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে রেজাউন নবীর সঙ্গে চাচাতো ভাই সালেকুলের বিরোধ চলে আসছিল।

বিকেলে রেজাউন নবী ওই জমিতে খড়ের পালা দিতে গেলে সালেকুল তাতে বাধা দেয়। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সালেকুলের লোকজনের মারপিটে ঘটনাস্থলেই মারা যান রেজাউন নবী।

আত্রাই থানার পরিদর্শক (ওসি) আব্দুল লতিফ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে সালেকুলকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G