খালেদাকে ক্ষমা চাইতে বললেন নাসিম

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

nasimহরতাল-অবরোধ প্রত্যাহার করে মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাসিম  বলেন, আপনি (খালেদা জিয়া) হরতাল অবরোধ প্রত্যাহার না করলে, আপনার দলের অবস্থা হবে মুসলীম লীগের মত। তাই আপনাকে বলি, এখনও সময় আছে। আপনার ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চান।

বেগম খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, হাওয়া ভবনের নেত্রী ক্ষমতা ছেড়ে এখন হাওয়া হয়ে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী হয়েও তিনি জনগণের কথা ভুলে গেছেন। জনগণের কল্যাণে দায়িত্বশীল নেত্রী হলে ভুল স্বীকার করে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন। এভাবে জ্বালাও পোড়াও না করে সভা সমাবেশ করে প্রতিবাদ করুন।

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, হরতাল এখন প্রহসনে পরিণত হয়েছে। সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। কারণ মানুষ ভয়কে জয় করে কাজ করছে। দুর্নীতির মামলা থেকে বাঁচার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর এ হরতালে জনগনের সমর্থন থাকতে পারে না।

তিনি বলেন, আমি গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ঘুরেছি। কোথাও কোনো দোকানপাট বন্ধ নেই, গাড়ি চলাচলও থেমে নেই। হরতালের নামে বোমাবাজি করে শুধু কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ব্যাহত করা হচ্ছে। হরতাল অবরোধে জনগণের কোনো সমর্থন নেই।

প্রতিক্ষণ/এডি/নাদিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G