সিগারেটের টাকা না পেয়ে মাকে হত্যা

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৭:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kupiye murderকুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সিগারেট কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে কুড়াল দিয়ে মাকে কুপিয়ে হত্যা করলো নিজের ছেলে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকিরপাশা ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল (২৫) তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

তবে রেজাউল মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

জানা যায়, দুপুরে রেজাউল তার মায়ের কাছে সিগারেট কেনার জন্য টাকা চায়। এ সময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সে কুড়াল দিয়ে মাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে দ্রুত রোকেয়া বেগমকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজারাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেজাউল মানসিক রোগী হওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/আনিস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G