খিলগাঁওয়ে কলেজছাত্র গুলিবিদ্ধ

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৭:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

অপরাধ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

guliরাজধানীর খিলগাঁওয়ের ফরিদ কমিউনিটি সেন্টারের সামনে এস এম আশরাফুল রাব্বি (২২) নামে এক কলেজ ছাত্রকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

রাব্বির পরিবার সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ রাব্বি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বি.কম প্রথম বর্ষের ছাত্র। সে খিলগাঁও সি ব্লকের ৫০০/৫ নম্বর বাসায় বসবাস করে।

বিয়ের দাওয়াত খেয়ে রাব্বি বিকেলে বাসায় ফিরছিল। এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, আহত কলেজছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। তবে কি কারণে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/নিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G