নীলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন
অপরাধ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

রাজধানীর নীলক্ষেতে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকেল ৩ টার দিকে নীলক্ষেত মোড়ে বাসে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। নীলক্ষেত মোড়ের কাছাকাছি আসতেই আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে স্থানীয় ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ সময় যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রতিক্ষণ/এডি/কাকন
























