মহারাষ্ট্র উৎসবে ‘গাড়িওয়ালা’
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
এক এক করে অনেগগুলো পুরস্কার, তার সাথে বিভিন্ন উৎসব ভ্রমণ সবই করছে ‘গাড়িওয়ালা’ সিনেমা। এবার ভারতের মহারাষ্ট্রে সপ্তম নাশিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে আশরাফ শিশির পরিচালিতি এই সিনেমা।
আগামী ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে।
নাশিক হলো ভারতীয় চলচ্চিত্রের পিতা হিসেবে খ্যাত দাদাসাহেব ফালকের জন্মস্থান। তাকে উৎসর্গ করে এই উৎসবের সূচনা। এতে বলিউডের তারকাদের পাশাপাশি পাশাপাশি হলিউডের অনেকেই অংশ নেয়ার কথা রয়েছে।
মহারাষ্ট্র উৎসব প্রসঙ্গে পরিচালক আশরাফ শিশির বলেন, ‘বাংলাদেশের একটি চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্রের কেন্দ্র মহারাষ্ট্রে প্রদর্শিত হবে এবং প্রতিযোগিতা করবে, এটা আমাদের মৌলিকতার স্বীকৃতি। কলকাতা, বিহার, দিল্লি, রাজস্থানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো এবারও ভালো সাড়া পাবো আশা করি।’
প্রতিক্ষণ/এডি/আকিদ
























