খালেদাও হারিয়ে যাবেন

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৫:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (1)আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এ দেশ থেকে যেভাবে হরতাল অবরোধের মতো নাশকতামূলক কর্মসূচি হারিয়ে গেছে, ঠিক তেমনি খালেদা জিয়া একদিন হারিয়ে যাবে। বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 খালেদাকে জঙ্গীনেত্রী সম্বোধন করে হানিফ বলেন, বিএনপির স্বপ্ন বাংলার মাটিতে কোনও ‍দিন বাস্তাবায়ন হবে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ, এ দলের নেতাদের কথা তাদের কর্মীরা শোনেনা। সন্ত্রাসী আর জঙ্গীবাদি কার্যকলাপ দেশবাসি ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

 নির্বাচন নিয়ে হানিফ বলেন, আগামি ২০১৯ সালের আগে কোনও জাতীয় নির্বাচনের আয়োজন করবে না আওয়ামিলীগ। ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।’

 অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিএনপির হরতাল অবরোধ এখন গুপ্ত বিবৃতির মধ্যে সীমাবদ্ধ। বাংলার মাটি থেকে যেভাবে তাদের হরতাল অবরোধ হারিয়ে গেছে। সেভাবে একদিন বিএনপি নেত্রীও হারিয়ে যাবেন।’

 স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন আর রশীদ হীরা।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G