ঘোষণা দিয়ে আত্মহত্যা

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৪:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

21(1)‘বিদায় পৃথিবী, ক্ষমা করে দিও’। এরকম ঘোষণা দিয়ে আত্মহত্যা করতে মারজুক রাসেল। ফেসবুক, দাম্পত্যজীবন ও আত্মহত্যা নিয়ে এ নাটক ‘ফরগিভ মি’তে দেখা যাবে এভাবে তাকে।

যেখানে আশরাফ সাহেব একজন সাদাসিধে ভদ্রলোক। সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করেন। প্রতিদিনের মতো অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়েছেন। পথে একটা নির্মাণাধীন ভবন দেখে তার ভেতরে ঢুকে পড়েন। সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ল্যাপটপ খোলেন।

পকেট থেকে ছোট্ট একটা বোতল সামনে রেখে কয়েকটি সেলফি তোলেন তিনি। এরপর ছবিগুলো ফেসবুকে আপলোড করে বিদায়ের স্ট্যাটাস দেন। এভাবেই নানা ঘটনার মধ্যেই চলছে নাটক। ধেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে টিভির পর্দায়।

সুজন হালদারের রচনা ও মোরশেদ রাকিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, ভাবনা, তৌসিফ ও ঈশিকাসহ অনেকে। নাটকটি শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G