জবিতে ছাত্রীকে যৌন হয়রানি ছাত্রলীগের, আহত ৩

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ১:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

7618_56352জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা ও হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে ।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের অনুসারী ৯ম ব্যাচের মিন্টু তার বান্ধবীকে নিয়ে কলা ভবনের সামনে আড্ডা দিচ্ছিলেন।

এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ৬ষ্ঠ ব্যাচের সজীব বহিরাগত ছাত্র ইয়াসির আরাফাত মিন্টুকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলে। মিন্টু চলে যেতে আপত্তি জানালে তাকে ও তার বান্ধবীকে লাঞ্ছিত করে সজীব ও ইয়াসির আরাফাত।

এদিকে, কিছুক্ষণ পর মিন্টু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সময় সজীব তার বন্ধুবান্ধব নিয়ে ফের মিন্টুকে মারধর করে। পরে ছাত্রলীগের সিনিয়র নেতারা বিষয়টি মধ্যস্থতা করতে গেলে এক পর্যায়ে মিন্টু তার বন্ধুদের নিয়ে সজীবের বন্ধুদের মারধর করে। এতে ইয়াসির আরাফাত মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এ সময় সিনিয়র নেতারা সজীবের পক্ষ নিলে তারাও লাঞ্ছিত হয়।
সংঘর্ষের ঘটনায় আহত মিন্টুকে মিটফোর্ড হাসপাতালে ও ইয়াসির আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G