অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪০

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১০:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 22অবৈধভাবে ভারত যাওয়ার সময় সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে ৪০ জন বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবির সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২০ জন পুরুষ, ১২ নারী ও ৮ শিশু রয়েছে। তারা বরিশাল, বাগেরহাট ও খুলনা অঞ্চলের নাগরিক।

নাসির উদ্দিন আরো বলেন, আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে পাসোপোর্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G