নাছিরের নির্বাচন পরিচালনায় ৫০১ সদস্যের কমিটি

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ajom nasirচট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের নির্বাচন পরিচালনার জন্য ৫০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা এম ইসাহাক মিয়াকে আহবায়ক ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে নাছিরকে আওয়ামী লীগের সমর্থন জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাছির চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্পাদক।

দলীয় সমর্থন চূড়ান্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম ফিরে নাছিরের প্রতি নিজের সমর্থন ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

এবারের নির্বাচনে অংশ নেয়ার প্রবল ইচ্ছে ছিল চট্টগ্রামে তিন বার নির্বাচিত মেয়র মহিউদ্দিনের। কিন্তু দলীয় প্রধানের সমর্থন না পাওয়ায় তিনি নাছিরের পক্ষেই কাজ করবেন।

এ বিষয়ে তিনি দুই-একদিনের মধ্যে নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরবেন।

প্রতিক্ষণ/এডি/নয়ন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G