ঢাবির ক্লাসে বহিরাগত যুবক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ক্লাস থেকে বহিরাগত এক যুবককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস চলাকালে অপরিচিত ওই যুবককে দেখে পিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানা পুলিশ আটক করে নিয়ে গেছে। তার নাম শুকদেব চৌধুরী অর্নব।
জানা যায়, রোববার সকালে ইসলামিক স্টাডিজ বিভাগে ক্লাস করতে আসেন অর্নব। এসময় তাকে ক্লাসের কেউ চিনতে পারেনি। পরে তাকে পিটিয়ে প্রক্টরের হাতে তুলে দেয়া হয়। প্রক্টর ওই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে তুলে দেন।
প্রতিক্ষণ/এডি/রবি
























