বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

BUET20150323145614বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদের সন্ধান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং চলমান হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েট শাখা।

সোমবার সকাল ৮টায় জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েট শাখার সভাপতি কেএমএস মুসাব্বির শফিউরের নেতৃত্বে মিছিলটি বুয়েট ক্যাম্পাসে থেকে শুরু হয়ে শহীদ মিনার হয়ে পলাশী মোড়ে পৌঁছালে র্যা বের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় মিছিল থেকে হরতাল-অবরোধ ও গণমিছিলের সমর্থনে শ্লোগান দেয়া হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন শেরে বাংলা হল শাখার সাধারণ সম্পাদক আলি আহমেদ, তিতুমীর হল শাখার নেতা এমএ সাকীফ, সোহরাওয়ার্দী হল শাখার নেতা মামুন মিয়া, নাসির উদ্দিন, ঢাবি ছাত্রনেতা বাবুল, মাসুদুর প্রমূখ।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G