ডিগ্রি পরীক্ষা পেছালো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন তারিখ অনুযায়ী এ পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ১৮ তারিখ থেকে। আগের সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৮ মার্চ।
মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, ইতোমধ্যে সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।
নতুন সময়সূচি অনুযায়ী এখন ১৮ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ২০ জুন। আগের সময়সূচি অনুযায়ী ২৮ মার্চ শুরু হয়ে ৩০ মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
























