রাজশাহীতে বগি লাইনচ্যুত, আহত ১০

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fail photoরাজশাহীতে নীলফামারী-সৈয়দপুর থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্টেশন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

তারা জানায়, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, ট্রেনের কয়েকটি বগি রাজশাহী স্টেশনের মধ্যে ঢুকে পড়ার পর পেছনের দিকে থাকা দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রেলের নিরাপত্তা কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে।

ট্রেনটি লাইন চ্যুত হওয়ায় বিভিন্ন রুটের ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটবে না বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/কানন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G