এবার মিস ইন্ডিয়া দিল্লির অদিতি

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৮:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

মিস ভারত২৮ মার্চ মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে  এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ফেমিনা মিস ইন্ডিয়ার ৫২ তম আসর। এবারের আসরে মিস ইন্ডিয়ার খেতাব মাথায় তুলেছেন দিল্লির মেয়ে অদিতি আরিয়া। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে আফরিন র‌্যাচেল ও ভর্তিকা সিং। খবর ইন্ডিয়া টুডের।

রানারআপ আফরিন ও ভর্তিকা বিভিন্ন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। ভারতের সেরা সুন্দরী নির্বাচনের জন্য এবার বিচারকের আসনে ছিলেন জন আব্রাহাম, মনীষা কৈরালা, সনু নিগম, অনিল কাপুর, ফিরোজ নাদিয়াওয়ালা, শিল্পা শেঠি, সোনালি বেন্দ্রে, শমক ডাবর, চিত্রাঙ্গদা সিং, আবু জানি এবং সন্দীপ খোসলা।

তারা ঝলমলে অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক ত্রয়ী হারমিত সিং, মনসিত সিং, কনিকা কাপুর, শালমালি খোলগাড়ে ও অঞ্জন ভট্টাচার্যর গানের দল মিট ব্রাদার্স অঞ্জন। এছাড়া মনিষ পল ও নেহা ধুপিয়ার উপাস্থাপনায় অনুষ্ঠানে পারফর্ম করেছেন কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও শহিদ কাপুরের মতো জনপ্রিয় তারকারা।
প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G