বাকৃবিতে প্রক্টরসহ ৬ শিক্ষকের পদত্যাগ

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৯:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bakribiভিসির পদত্যাগ দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টরসহ ৬ শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

রোববার দুপুরে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে পদত্যাগপত্র জমা দেন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে এখন পর্যন্ত  বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন ৫৯ জন শিক্ষক।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক জানান, উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও নারী কেলেঙ্কারীর ঘটনায় পদত্যাগ দাবি করে প্রশাসনিক পদে থাকা প্রোক্টর প্রফেসর ড. হারুন উর রশিদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা খন্দকার জহিরুল হকসহ ছয় শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি আরও জানান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রোববার প্রোক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা, ২টি হলের প্রভোস্টসহ আরও ৬ শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রতিক্ষণ/এডি/মিতা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G