মেহেরপুরে আটক ১৭

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bnp arrestচলমান অবরোধে নাশকতামূলক জড়িত সন্দেহে মেহেরপুরে বিএনপির ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর থানা থেকে আটজন, গাংনী থানা থেকে ছয়জন ও মুজিবনগর থানা থেকে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও যোগ করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G