প্রেম করে বিয়ে করব না
বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
লিওনার্দো ডিক্যাপ্রিওর দেয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টপ সিঙ্গার রিহান্না।
শপিং মল থেকে শুরু করে নাইট ক্লাব সব জায়গাতেই দুজনের দেখা মেলায় রিহান্নার ভক্ত অনুরাগীরা আশা করেছিলেন এবার বুঝি তার একাকীত্ব ঘুচল। কিন্তু সবার ধারণাটাকে মিথ্যা প্রমাণ করেছেন ২৬ বছর বয়সী এ গায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিহান্না ডিক্যাপ্রিওর দেয়া প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান। তিনি বলেন, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। ডিক্যাপ্রিওকে শুধুই বন্ধু মনে করি।
তার সঙ্গে অন্য কোন সম্পর্ক তৈরি হোক সেটা আমি চাই না। গানকে সঙ্গী করে থাকতে চাই।
জীবনের যে কোন পর্যায়ে গিয়ে হয়তো কাউকে বিয়ে করবো। কিন্তু প্রেমের মাধ্যমে নয়। এদিকে রিহান্নার এমন মন্তব্য অনেককেই হতাশ করেছে।
প্রতিক্ষণ/এডি/পাভেল
























