অভিনয়ে পুলিশের পোষাক ব্যবহারে অনুমতি লাগবে

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

musarraf karim_243751প্রায়ই নাটক ও সিনেমায় পুলিশের পোশাক পরে শিল্পীরা অভিনয় করেন। কিন্তু অনেক সময় দেখা যায়, যে পদবির পুলিশ কর্মকর্তাকে দেখানো হচ্ছে, তার সঙ্গে চরিত্রের পরিহিত পোশাকের মিল নেই।

পুলিশের পোশাক ব্যবহারের বিষয়ে পদবি অনুযায়ী সরকার অনুমোদিত একটি ‘ড্রেস কোড’ রয়েছে।

কিন্তু এসব বিষয়ে ধারণা না থাকায় নাটক-সিনেমায় অনেক সময় কনস্টেবলের পোশাক পরে ওসি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এতে করে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ কারণে পুলিশের পক্ষ থেকে এক চিঠিতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে নাটক-সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় ও পোশাক ব্যবহার করতে প্রশাসনের অনুমতি নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এন জাহাঙ্গীর আলম সরকার।

তিনি জানান,’এখন থেকে নাটক-সিনেমায় পুলিশের চরিত্র দেখাতে হলে পুলিশ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।’ তিনি দাবি করেন, নাটক-সিনেমায় পুলিশের নেতিবাচক ও হাস্যরসাত্মক উপস্থাপনের কারণে পুলিশ সম্পর্কে জনমনে ও শিশু-কিশোরদের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G