সাভারে গ্রেনেড বিস্ফোরণে ২ শিশু নিহত

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৫ সময়ঃ ৭:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

savarসাভার সেনানিবাসের পাশের মাঠে কুড়িয়ে পাওয়া একটি গ্রেনেড বিস্ফোরণে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বোমকা গ্রামে এ দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলো- হৃদয় (১০) ও শুভ (১০)। দুজনই স্থানীয় শ্যামপুর মাদ্রাসার ছাত্র। প্রাথমিক ভাবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ৩/৪ শিশু সাভার সেনানিবাসের পাশের ওই মাঠে খেলাধুলা করতে যায়। খেলার একপর্যায়ে তারা একটি পরিত্যক্ত গ্রেনেড পায়। সেটি বাড়ি নিয়ে আসার সময় একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও এক শিশু।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মোতালেব ২ শিশু নিহতের খরব নিশ্চিত করে জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G