ভাঙনের সুর সুজানার হৃদয়ে

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

sujana বছর গড়ায়নি সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল-অভিনেত্রী সুজানার সংসার। এরই মধ্যে ভাঙ্গনের সুর বেজে উঠল। দুজনের মধ্যে আর বনিবনা হচ্ছে না। তারা এখন আর একসঙ্গেও নাকি নেই। আলাদাভাবে থাকছেন।

অবস্থা এখন এমন পর্যায়ে আছে, খুব শিগগিরই দুই পরিবারের মধ্যে বৈঠক হবার কথা রয়েছে। এর মাধ্যমেই চূড়ান্ত যে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

সুজানা জানান, তার হৃদয়ে এখন কোনও হৃদয় নেই। আগের মত আর ওর (স্বামী হৃদয়) প্রতি আবেগ নেই।‘বিয়ের পর হৃদয়ের মাঝে অনেক পরিবর্তন এসেছে।

আমি কখন চিন্তাও করিনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি করছে- যা অগ্রহণযোগ্য। এছাড়াও কোনও কিছুতেই হৃদয় ছাড় দিতে চায় না। এভাবে একটা সংসার চলতে পারে না। আমার প্রতি তার ভালোবাসা এখন আর নেই। তাই দিন দিন ওর চেহারাটাও পাল্টে যাচ্ছে।’sujana-hridoy

এদিকে বিষয়টি নিয়ে হৃদয়ও কথা বলেছেন। জানালেন, তার ভালোবাসায় কোনও খাদ নেই। তিনি আগের মতোই আছেন। সুজানার প্রতি আমার ভালোবাসার কোনও কমতি ছিল না। আর আগামীতেও হয়তো থাকবে না। আমার পক্ষ থেকে সুজানার প্রতি কোনও অভিযোগ নেই।

প্রসংগত, ভালোবেসে গত বছরের ১ আগস্ট বিয়ে করেছিলেন আলোচিত এ দুই তারকা। এর কয়েক বছর আগে থেকেই দুজনের প্রেম নিয়ে বিভিন্ন কথা শোনা গিয়েছিল।

বিষয়টি নিয়ে হৃদয়ের বাবা সংগীত পরিচালক রিপন খান বলেন, ‘তাদের দুজনের বিয়ে এবং সংসার নিয়ে আমি কিছু বলতে চাই না। এটা ওদের ব্যাপার। ওরাই ভালো বলতে পারবে।’

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G