ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
সীতাকুন্ডের আর্ন্তজাতিক ইসলামি বিশ্ববিদ্যলয়ের এক ছাত্র ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। নিহত রিয়াজ উপজেলার ঘোড়ামরা গ্রামের পাক্কা মসজিদ এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিন চৌধুরীর সন্তান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, নিজ বাড়ির ছাদে কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান রিয়াজ।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিক্ষণ/এডি/সোহাগ
























