চলচ্চিত্রে সরব হচ্ছেন রেসি

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৪:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

resi 1বিরতির অবসান কাটিয়ে চলচ্চিত্রে  আবারও সরব হচ্ছেন চিত্রনায়িকা রেসি। শীগ্রই তিনি অভিনয় শুরু করতে যাচ্ছেন সরকারি অনুদান প্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি চলচ্চিত্রে।

মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘লাল সবুজের সুর’ ছবিতে তার বিপরীতে থাকছেন চিত্রনায়ক ওমর সানী।

ছবিটির শুটিং শুরু হবে আগামী ২০ এপ্রিল। ‘লাল সবুজের সুর’ ছবিটির কাহিনী লিখেছেন ফরিদুর রেজা সাগর।

একজন কিশোর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে গড়ে উঠা এই ছবিতে ওমর সানিকে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন রেসি।

ছবিটির গল্পে দেখা যাবে, দেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্ত্রীকে ফেলে রেখে যুদ্ধে চলে যান স্বামী। এদিকে এই ঘটনা জানার পর স্থানীয় রাজাকারদের সহযোগীতায় ঐ মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে পাকিস্তানী সেনাবাহিনী।recy

এ চলচ্চিত্রের চরিত্রটি নিয়ে রেসি বলেন,ক্যারিয়ারের শুরু থেকেই দেশাত্মবোধক কিংবা মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিলো। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই এটা আমার জন্যে একটা চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন,স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় থেকে কিছু দিন দুরে ছিলাম। সময় ও সুযোগ বুঝে কাজ করতে চাই। আশা করছি এখন থেকে আবারো কাজ করব।

২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রেসি।

সর্বশেষ ২০১২ সালে ‘স্বামী ভাগ্য’ ছবিতে অভিনয় করেন। এ পর্যন্ত প্রায় ২৫টি ছবিতে অভিনয় করেছেন রেসি।

এম-আর/প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G