রাবি ছাত্রী সিফাত হত্যাকাণ্ড: বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশঃ এপ্রিল ৬, ২০১৫ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি

RUরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের রহস্যজনক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন ও পথ সভা করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি পথ যাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণযোগাযোগ ও সাংবাদিকা বিভাগের সামনে এসে শেষ হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও যমুনা টেলিভিশনের বগুড়ার ব্যুরো মেহেরুল সুজনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর তানভীর আহমদ, অ্যাসোসিয়েট প্রফেসর মশিহুর রহমান, ড.প্রদীপ কুমার পাণ্ডে, ড.মুসতাক আহমেদ, শাতিল সিরাজ, মোজাম্মেল হোসেন বকুল, মাহবুর রহমান রাসেল, সিফাতের সহপাঠী ও মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি গোলাম রাব্বানীসহ বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবিতে সিফাতের শশুর বাড়ির লোকজন সিফাতকে নির্যাতন করে হত্যা করে। এরপর তারা আত্ম-হত্যার নাটক সাজিয়েছে । কিন্তু তার শরীরের বিভিন্ন ক্ষত চিহৃ তার হত্যার প্রমাণ দিচ্ছে।

তারা বলেন, আমরা পুলিশ প্রশানের নিকট আহবান জানাচ্ছি তারা যেন সঠিক তদন্ত করে এই হত্যার রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনে। এরই মধ্যে তার স্বামী আসিফকে গ্রেফতার করা হয়েছে।

অতিশীঘ্রই তার শশুর- শাশুড়ীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করারও আহবান জানান বক্তারা। যতক্ষন পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও যথাযথ শাস্তি না হবে সিফাতের পাশে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগ থাকবেও বলে বক্তারা হুশিয়ারী প্রদান করেন তারা।

উল্লোখ্য, গত ২৯ মার্চ রাজশাহী মহিষবাথান এলাকায় শশুর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যায় সিফাত। তার শশুর বাড়ির লোকজন এই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করলেও সিফাতের বাবা মায়ের দাবি তাকে হত্যা করেছে তার শশুরবাড়ির লোকজন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G