বাকৃবি ভিসির পদত্যাগ
ক্যাম্পাস প্রতিনিধি :
শিক্ষকদের আন্দোলনের মুখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার রাতে উপাচার্য রফিকুল হক সাংবাদিকদের পদত্যাগের কথা জানান।
তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
নিজের একক ক্ষমতা বলে অবৈধ নিয়োগদান এবং দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে দুমাস ধরে উপাচার্য রফিকুল হকের পদত্যাগের দাবীতে আন্দোলনে রয়েছেন শিক্ষকরা।
প্রতিক্ষণ/এডি/নূর
























