আনন্দমোহন কলেজে বর্ষবরণ প্রস্তুতি

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

আমোক প্রতিনিধি

Ananda mohanময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজে নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে পুরোদমে।

বৈশাখকে বরণ করার জন্য কলেজ ক্যাম্পাসকে নানা রং-বেরঙে সাজানোর কাজ চলছে।

বাংলা বিভাগের উদ্যোগে কলেজ শিক্ষার্থীরা ক্যাম্পাসের কৃষ্ণচুড়া চত্বর থেকে কলেজ গেইট পর্যন্ত নানারকম আল্পনা আকঁতে ব্যস্ত।

বাংলা বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, বাংলা নতুন বছর ১৪২২ বঙ্গাব্দ বরণ করার জন্য আল্পনা আকঁতে ভালো লাগছে।

একই বিভাগের প্রথম বর্ষের ছাত্রী পিংকি ইসলাম প্রস্তুতির বিষয়ে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, প্রথমবারের মত ক্যাম্পাসে নববর্ষ উদযাপন করব তাই সব বন্ধুরা মিলে প্রস্তুতিটাও অন্যরকম করেই নিচ্ছি।

প্রতিক্ষণ/এডি/রাসেল/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G