৮০০ মিলিয়নের ঘরে ‘ফিউরিয়াস সেভেন’

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

top_fast-and-furious-7জনপ্রিয় প্রয়াত মার্কিন অভিনেতা পল ওয়াকার অভিনীত শেষ সিনেমা ফিউরিয়াস সেভেন বক্স অফিসে এরই মধ্যে সর্বমোট আয় করেছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।

ডমেস্টিক বক্স অফিসে এ সপ্তাহে ফিউরিয়াস সেভেন আয় করেছে ৬০.৬ মিলিয়ন মার্কিন ডলার। আর শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ দিনে মোট আয় ২৫২.২ মিলিয়ন মার্কিন ডলার যা এ ফ্যাঞ্চাইজির আগের ফিউরিয়াস সিক্স এর চেয়ে বেশি।

ফিউরিয়াস সিক্স ’র আয় ছিল ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আর ফিউরিয়াস সেভেন সিনেমাটি ডমেস্টিক এবং বিদেশি মিলিয়ে সর্বমোট আয় করেছে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।

ফিউরিয়াস সেভেন সিনেমাটি এরই মধ্যে ইউনিভার্সাল প্রযোজনা সংস্থার বিদেশে সর্বাধিক আয়কৃত সিনেমা নির্বাচিত হয়েছে। পাশাপাশি ইন্ডিয়া এবং আর্জেন্টিনা সহ বিশ্বব্যাপী প্রায় ১৪ টি দেশের সর্বাধিক আয়কৃত বিদেশি সিনেমা নির্বাচিত হয়েছে এ সিনেমাটি।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G