‘মেলায় যাইরে’র ২৫ বছর

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৮ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

maksudপ্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপনের জনপ্রিয় গান ফিডব্যাকের ‘মেলায় যাইরে’র ২৫ বছর পূর্তি হল আজ ।

১৯৯০ সালে এই গানটি লিখেছিলেন এবং গেয়েছিলেন সেসময়ের ফিডব্যাকের অন্যতম সদস্য মাকসুদ।

এ উপলক্ষে মাকসুদ এবং জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক একসঙ্গে তাদের বিখ্যাত ‘মেলায় যাইরে’ গানটি নতুন আঙ্গিকে তৈরি করে শ্রোতাদের নতুনভাবে উপহার দিয়েছে।

জানা গেছে, মেলায় যাইরে গানটি নতুন আঙ্গিকে বিশ্বব্যাপী প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সনি মিউজিক। এ ব্যাপারে খুব শিগগিরি সনি মিউজিকের সঙ্গে চুক্তি সই করবে গানটির প্রযোজক সংগঠন ক্রেইন্স লিমিটেড।

এছাড়া ক্রেইন্স লিমিটেড মেলায় যাইরে গানটির একটি নতুন ভিডিও তৈরি করেছে। নতুন এই ভিডিওটি গত ১৩ এপ্রিল মাইক্রোসফট লুমিয়ার ফেসবুক এবং ইউটিউবে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টসের আয়োজনে আজ ১৪ এপ্রিল পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত একটি কনসার্টে জনপ্রিয় ‘মেলায় যাইরে’ গানটি পরিবেশন করেন মাকসুদ।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G