নানা আয়োজনে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ পালিত

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ৯:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ অপরাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

habi teacherনানা আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪২২ পালিত হয়েছে। নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় নতুন রুপে।

সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

এসময় ঢাক-ঢোল, বাঁশি আর একতারার সুরে নেচে-গেয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, রেজিস্ট্রার মো. নজিবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কশ শাখার পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রফেসর ডা. মো. ফজলুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন নববর্ষ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, সাংস্কৃতিক সংগঠন অর্ক, রোটার‌্যাক্ট ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

রুবেল/প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G