নতুন বিজ্ঞাপনে মৌসুমী

প্রকাশঃ এপ্রিল ১৮, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

Moushumiনতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন চিত্র নায়িকা মৌসুমী। এটি নির্মাণ করেছেন তানভির হাসান।

গতকাল শুক্রবার এফডিসির দুই নম্বর ফ্লোরে এর দৃশ্যধারণ করা হয়। বিজ্ঞাপনটি একটি হাউজিং কোম্পানির বলে জানা গেছে।

মৌসুমীর এবারের এই বিজ্ঞাপনটি তৈরী করছেন বিজ্ঞাপনি সংস্থা তাসের ঘর। বিজ্ঞাপনের সময়-সীমা এক মিনিট।

এ প্রসঙ্গে নির্মাতা তারেক জানান সপ্তাহ খানেক পরে এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।

নব্বইয়ের দশক থেকে বাংলা চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। ভক্ত ও দর্শকদের জন্য নতুন নতুন চমক নিয়ে প্রায়ই তিনি হাজির হচ্ছেন ছোট ও বড় পর্দায়।

প্রতিক্ষণ/এমআর/তপু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G