নোলকের নতুন এ্যালবাম আমার আকাশ

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

event03গান মেলার শেষ দিনে প্রকাশিত হলো ক্লোজআপ ওয়ান খ্যাত সঙ্গীত শিল্পী নোলকের একক অডিও অ্যালবাম ‘আমার আকাশ’।

শাহ্ সোহেল আমিনের কথায় অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন কন্ঠশিল্পী নিজেই। এটাই তার সুরের প্রথম অ্যালবাম। অ্যালবামটি প্রকাশ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

অ্যালবামটির মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকবি শহিদুল্লাহ ফরায়েজী, লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম,নির্বাহী পরিচালক মিজানুর রহমান কবি আসাদ চৌধুরীসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

ঢাকার বাইরে শিল্পীর শো থাকায় তার অনুপস্থিতীতে উপস্থিত ছিলেন নোলকের স্ত্রী জান্নাতুল মৌসহ তার পরিবারের সদস্যরা।

অ্যালবামটিতে ফোক ও মেলোডি ধাচের মোট ১১ টি গান রয়েছে। গানগুলো হলো- তুমি আইও, আমার আকাশ মেঘলা, মা, প্রেমের ডোরী, তুমি আমার আরশী নগর, আমার জানবার কোন ইচ্ছে নেই, ভালোবাসলেই কেন আমার, ভালোবাসা যদি হয় ভুল, মোল্লা বাড়ী-মুন্সি বাড়ি. ঢুকিয়া কে এই অন্তরে ও বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/নুর/এম-আর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G