যৌন নিপীড়নকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৫ সময়ঃ ৫:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

IMG_20150419_102826ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত পয়লা বৈশাখে মেয়েদেরকে উত্যক্ত করার প্রতিবাদে ও উত্যক্তকারীদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী চেরী, ইংরেজি বিভাগের বৃষ্টি, শশী, তটিনী, মোহনা, সালিন, মৌমিতা প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, বাংলাদেশের মেয়েরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু দেশ স্বাধীন হলেও মেয়েরা এখনও তাদের স্বাধীনতা পায়নি। পুরুষের রূপধারী কিছু নরপিশাচ প্রতিনিয়ত আমাদের মা-বোনদের যৌন নির্যাতন করছে।
বক্তারা ওই সব উত্যক্তকারীদের ‘টেস্ট-টিউব বেবি’ উল্লেখ করে বলেন,‘তাদের কি কোনো মা-বোন নেই? তাদের কি কোনো অনুভূতি নেই?’

মানববন্ধন থেকে উত্যক্তকারীদের দ্রত বিচারের দাবি জানানো হয়।

মানবন্ধন থেকে একটি র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে গিয়ে শেষ হয়।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G