টালিগঞ্জের সবচেয়ে আকাঙ্খিতের তালিকায় জয়া
প্রতিক্ষণ ডেস্ক
ক্যালকাটা টাইমসের জরিপে ২০১৪ সালে টালিগঞ্জের সবচেয়ে আকাঙ্খিত বিশ নারী শিল্পীর তালিকায় এবার এসেছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের নাম।
প্রথমবারের মত এই তালিকায় স্থান পেয়েছেন জয়া আহসান । তিনি বিশ জনের এই তালিকায় উনিশতম অবস্থানে রয়েছেন।
শীর্ষস্থানটি ঝুলিতে পুরেছেন পাওলি দাম।গত বছর দ্বিতীয় অবস্থানে থাকা পাওলি এবার উঠে এসেছেন প্রথম স্থানে আর তাকে আসন ছেড়ে দিয়ে দ্বিতীয় স্থানে আছেন রাইমা সেন।
বরাবরের মতো এবারও তৃতীয়তে দেখা গেছে সদ্যই হিন্দি সিনেমায় অভিষেক হওয়া স্বস্তিকা মুখোপাধ্যায়কে।
নবম অবস্থান থেকে এ বছর চতুর্থ স্থানে উঠে এসেছেন অভিনেত্রী পার্নো মিত্র। ভক্তদের আরও অবাক করেছেন মিমি চক্রবর্তী। ১৪ নম্বর থেকে যিনি সোজা চলে এসেছেন পাঁচ নম্বরে।
টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের দৈনিক ক্যালকাটা টাইমস প্রতি বছর প্রকাশ করে সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী ও পুরুষ অভিনয়শিল্পীদের তালিকা। দর্শক এবং ভক্তদের ভোটের মাধ্যমে এই তালিকা নির্ধারিত হয়।
প্রতিক্ষণ/এডি/এআই
























