শাবিপ্রবির ৩৫ জন শিক্ষকের একযোগে পদত্যাগ

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৫ সময়ঃ ১১:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

শাবিপ্রবি প্রতিনিধি

Shahjalal_University_of_Science__Technologyসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে তারা রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। ।

পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টর অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক ও অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৩৫ জন।

জানা যায় গত সোমবার সকালে ভিসির সঙ্গে একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে কথা বলতে যান পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ জন শিক্ষক। তাদের মধ্যে প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন।

ওই দিন ভিসির সঙ্গে কথা কাটাকাটি হলে পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং জিইই বিভাগের প্রফেসর ড. শরীফ মোহাম্মদ শারাফউদ্দিন বিভাগীয়  প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G