সিটি নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের ব্যাংক বন্ধ

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৫ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

.........2ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে ২৮ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসমূহে তফসিলি ব্যাংকগুলোর শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্বাচনের ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করার পর এই সিদ্ধান্ত জানিয়েছে রোববার আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আদেশ জারিতে বলা হয়, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাসমূহে অবস্থিত বাংলাদেশ ব্যাংকসহ তফসিলী ব্যাংকের সকল শাখা আগামী ২৮ এপ্রিল ২০১৫ মঙ্গলবার বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G