নতুন বিজ্ঞাপনে মৌসুমী

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

1বিভিন্ন নামী পণ্য বা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তারকাদের রাখার রীতি বিশ্বজোড়া। আর এক্ষেত্রে এদেশের নন্দিত চিত্রনায়িকা মৌসুমীর রেকর্ড সবচেয়ে বেশি।

জাতিসংঘসহ বেশ কিছু প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলা চলচ্চিত্রের এই মিষ্টি নায়িকা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আরএফএল’র ব্র্যান্ড আ্যাাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। এরইমধ্যে প্রতিষ্ঠানটির অনেকগুলো ক্রোকারিজ পণ্যের বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন তিনি।

প্রাণ প্রোডাকশনের সূত্রে জানা গেলে, নতুন করে আরও তিনটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন মৌসুমী। এগুলো পরিচালনা করবেন মেধাবী তরুন নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিন।

তিনি জানালেন, আগামী ২ মে থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনগুলোর দৃশ্য ধারণ শুরু হবে। চলবে ৫ মে পর্যন্ত।

এদিকে আগের মতো করে চলচ্চিত্রে আর কাজ করছেন না মৌসুমী। বেছে বেছে চরিত্র আর গল্প পছন্দ হলে তবেই চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার কাজ নিয়েও আজকাল ব্যস্ত নব্বই দশকের এই হার্টথ্রুব।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G