ফুলবাড়িয়া উপজেলা চেয়্যানম্যানের জামিন না মঞ্জুর

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৫ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mymenshingবিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এডভোকেট আজিজুর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার আদালতে আর্ত্মসমর্পন করে জামিনের আবেদন করলে, ময়মনসিংহের ২নং আমলী আদালতের বিচারক বেগম মেহনাজ সিদ্দিকী তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারী ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ফুলবাড়ীয়া উপজেলা সদরে ভাংচুর-অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য নিক্ষেপের অভিযোগ এনে প্রধান আসামী করে (মামলা নং-৮(১)১৫) তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। এ মামলায় তিনি পলাতক ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রাসেল/আরেফিন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G