ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ৭

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ৫:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

চবি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chobiচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে  সাত নেতাকর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশনে বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বাংলার মুখের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আরিফুল ইসলাম, বিজয়, রায়হান, তাজুল, মারজান, সাজিদ ও রানা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু ও যুগ্ম সম্পাদক দিয়াজ খান চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আরিফ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/নাহিদ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G