বজ্রপাতে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ৭:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

saj-16সিরাজগঞ্জ ট্রাক টার্মিনাল রেলগেট এলাকায় বজ্রপাতে একটি বাড়িসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয় ক্ষতির মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে প্রচন্ড শব্দে বজ্রপাতে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিটারে আগুন লাগে।সাথে সাথে বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এর পাশে থাকা ফার্নিচারের দোকান, সেলুন এবং এর সাথের দোকানটি পুড়ে যায়। সেসময় দোকনগুলোর পেছনে ব্যবসায়ী আমিনুল ইসলাম তাপসের বাড়িটিও ভস্মিভূত হয়ে যায়।তবে পরিবারের সদস্যরা দ্রুত বাইরে চলে আসায় কারো কোনো ক্ষতি হয়নি।

ফারায় সার্ভিস কর্মীরা জানান , বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G